নিখোঁজের তিনদিন পর মাছের প্রজেক্টে মিললো ২ শিশুর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
০৯ জুলাই ২০২৩, ১৪:৩৭আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৪:৩৮

নোয়াখালী হাতিয়ায় একটি মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্বার করা হয়েছে। রবিবার (৯ জুলাই) সকালে উপজেলার  সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেকিম মার্কেটের পাশে একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এর আগে শুক্রবার (৭ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তারা।

নিহত দুই শিশু হলো- উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) ও একই এলাকার আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

নিহতদের স্বজনরা জানান, শুক্রবার খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রবিবার সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনদের সংবাদ দেয়।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হানান জানান, সকালে শিশুদের মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাকে জানায়।  প্রাথমিকভাবে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী