লক্ষ্মীপুরে বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মীসহ আহত ৭

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩, ১৯:০৮আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২০:৪৬

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির নেতাকর্মীদের হামলা ছাত্রলীগ কর্মীসহ সাত জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের রামদয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

উপজেলা যুবদলের আহ্বায়ক জমির উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। খবর পেয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হামলার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

আহতরা হলেন চরআলগী ইউনিয়নের ছাত্রলীগ কর্মী মো. শাকিল, তার বাবা আব্দুর রব, ভাই মো. উজ্জল ও মো. ইয়াসিন, মো. হাসানসহ সাত জন। 

পুলিশ জানায়, শুক্রবার নোয়াখালীর সমাবেশে যোগ দিতে রামদয়াল থেকে গিয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ শেষে রামদয়াল বাজার এলাকায় আসেন তারা। বাজারে এলে তাদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মীসহ সাত জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

চরআলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন বলেন, ‌‘আমি ঘটনার সময় এক অনুষ্ঠানে ছিলাম। পরে শুনেছি ছাত্রলীগ কর্মী শাকিল ও স্থানীয় আব্দুল হাদী কলেজ ছাত্রদল কর্মী জিহাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে যুবদল নেতা জমির উদ্দিনের নেতৃত্বে তার দলের নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মী শাকিলের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা একটি দোকানঘরে আগুন লাগিয়ে দেয়। তাদের মারধরে আমাদের সাত জন নেতাকর্মী আহত হয়েছেন।’

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক জমির উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

ওসি আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী