চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুলাই ২০২৩, ১৬:৫১আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৬:৫১

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন আব্দুল মান্নান (৪৫) ও মো. আলমগীর (৩০)। রবিবার (১৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হলো। পাশাপাশি রবিবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জন মারা গেছেন। তারা হলেন পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার আব্দুল মান্নান। তিনি ডেঙ্গু উপসর্গ নিয়ে ১৪ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ডেঙ্গু শনাক্ত হয়। শনিবার তার মৃত্যু হয়েছে। মো. আলমগীর পটিয়া উপজেলার বাসিন্দা। ১৫ জুলাই বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। একই দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আরও ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৩৫৬ রোগী। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ৩৭৭ জন আক্রান্ত হয়েছেন।’

সুজন বড়ুয়া বলেন, ‘জুলাই মাসে ৯১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন সাত জন। জুনে ২৮২ জন আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন ছয় জন, মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের