খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ১৫৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩, ২১:০১আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২১:০১

খাগড়াছড়িতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৫৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০০-৭০০ জনের বিরুদ্ধে বুধবার (১৯ জুলাই) সদর থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক মিনহাজুল আবেদিন। এ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

মামলার অন্যতম আসামিরা হলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, কোষাধ্যক্ষ মোফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ হৃদয়সহ ১৫৭ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে শহরের শাপলা চত্বর এবং আশপাশের এলাকায় আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। তিন ঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষ চলে। এ সময় গাড়ি চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পৌরসভার গেট দিয়ে প্রবেশ করে বিভিন্ন অবকাঠামো ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা। বাধা দিতে গেলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেইসঙ্গে পুলিশের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ রাউন্ড টিয়ারশেল ছুড়েছে পুলিশ। পরে বিজিবি মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান। তারা পৌরসভার দরজা-জানালার কাচ ভাঙচুর করে ও আসবাব তছনছ করেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ছাড়া চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসারসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০-৭০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

এ ঘটনায় বুধবার দুপুরে শহরের কলাবাগান এলাকায় সংবাদ সম্মেলন করে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘মঙ্গলবার রাত থেকে জেলা সদর, মাটিরাঙ্গা, রামগড়সহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে এবং মঙ্গলবার সন্ধ্যায় পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে জেলায় হরতাল-অবরোধ কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছিল, উল্টো আজ আমাদের নামে মামলা দিয়েছে।’

তবে নিজেরা হামলার শিকার হয়েছেন উল্লেখ করে পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘পৌরসভার কার্যালয়ে হামলা এবং ভাঙচুর চালিয়ে জনস্বার্থ বিঘ্নকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবো।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের