‘আমার আত্মীয় অন্যায় করলেও ব্যবস্থা নেওয়া হয় অথচ বিএনপির বিচার হয়নি’

কুমিল্লা প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ১৯:৩৫আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৯:৩৭

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমার নির্বাচনি এলাকা (কুমিল্লা-৯ আসন) লাকসাম-মনোহরগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে। আমার আত্মীয়স্বজন অন্যায় করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অথচ বিএনপির সময়ে সংগঠিত কোনও নৈরাজ্যের বিচার হয়নি। আজ এ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য নেই। আমরা বিএনপির কাউকে নির্যাতন ও হামলা-মামলাও করিনি।’

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জে আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপনারা (বিএনপি) ছাত্রলীগ নেতা অনিককে হত্যা করেছেন। আমরা পাল্টা কোনও জবাব দেইনি। মনে রাখবেন, এটা আমাদের দুর্বলতা নয়। আওয়ামী লীগ দুর্বল দল নয়। অনিকের জানাজার দিন যদি বাধা না দিতাম, লাকসামে রক্তের বন্যা বয়ে যেতো।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কাকে ভয় দেখাচ্ছেন? সাবধান হয়ে যান। আপনারা ক্ষমতায় যাবেন? লুটপাট করার জন্য? এ দেশে কোনও দুষ্কৃতকারীর ঠাঁই হবে না।’

এ সময় আরও বক্তব্য দেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ইউনূছ ভূঁঞা ও লাকসাম পৌর মেয়র আবুল খায়ের।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান