নামাজরত নারীকে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ১৪:১৪আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৪:১৪

কুমিল্লার নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় এক নারীকে খুনের অভিযোগ উঠেছে। খুনের পর তার লাশ ঘরের মেঝেতে পড়েছিল। বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া (মানিকমুড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই নারী গোহারুয়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী রশিদা বেগম (৫৫))।

নিহতের মেয়ের জামাই মোহাম্মদ নবীর বলেন, ‘আট মাস আগে তার ছেলে বিল্লাল হোসেন পোল্যান্ড থেকে এসে একই গ্রামের কাঞ্চন মিয়ার মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর রশিদার ছেলে চলে যান। মায়ের কাছে রেখে যান স্ত্রী তাসনিমকে। কিছুদিন পর তাসনিম বাবার বাড়ি চলে যান। এসময় নিজের সব গহনা নিয়ে যান। এরপর থেকে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর মাঝেই কাঞ্চন মিয়া বাড়ির পাশে এসে আমার শাশুড়িকে গালাগাল করতেন। বৃহস্পতিবার সমাজের লোকজন নিয়ে বসার কথা ছিল। কিন্তু গতকাল রাতে জানতে পেরেছি, মাগরিবের নামাজের সময় আমার শাশুড়ি নামাজ পড়ছিলেন। এই অবস্থাতেই তার মাথায় আঘাতের কারণে ঘটনাস্থলে মারা যান তিনি। পুরো রুমে রক্ত ছড়িয়ে পড়ে। শুনেছি তিনি সেজদা অবস্থাতেই ছিলেন। এ সময় ঘরের দরজা-জানালা খোলা ছিল। ঘরের লাইট অফ ছিল। অথচ বাড়িতে বিদ্যুৎ ছিল।’

নিহতের ছেলে বিল্লাল হোসেন জানান, ‘আমি বিয়ের পর পোল্যান্ড চলে আসি। আমার শ্বশুর ও স্ত্রী আমাকে বলছিল দুই মাসের মধ্যেই যেন আবার ফিরে যাই। এদিকে সমস্যার কারণে আমি আর পোল্যান্ড থেকে দেশে ফিরতে পারিনি। কাগজপত্র জটিলতায় আমি বলেছি ফিরতে দেরি হবে। আমাকে কিছু সময় দেন আমি চলে আসবো। কিন্তু তারা তা না শুনে আমাকে টানা হুমকি দিচ্ছিল। এক সময় আমাকে ও আমার বাড়িতে গিয়ে আমার দুলাভাই ও আমার মাকে হত্যার হুমকি দেয়। তারা আমার মাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। আমি বিচার চাই।’

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, গতকাল রাতেই ঘটনাস্থলে গিয়েছি। মহিলার মাথায় আঘাতের চিহ্ন আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছি। এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। এখনও মামলা হয়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম