রাজনীতির নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ১৭:৩৭আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৭:৩৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এখন সে অবস্থা কাটিয়ে উঠছি। নভেম্বরের মধ্যে পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সব কার্যক্রম শেষ করতে চাইছি আমরা। এই সময়ে রাজনীতির নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে দেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তাই সব রাজনৈতিক দল দায়িত্বশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবে বলে আশা করছি।’

শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোনও রাজনৈতিক দল যেন ফায়দা তোলার অপচেষ্টা না করে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজনীতির মাঠে রাজনীতি থাকবে, রাজনীতি মানে অরাজকতা নয়। সামনে নির্বাচন। নির্বাচনে সবাই অংশগ্রহণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব বিষয় মীমাংসা করা সম্ভব।’

অনুষ্ঠানে ৮২ জন সাংবাদিকের মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র (বাদল), চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি