নোয়াখালীতে বিয়ে করতে অস্বীকার করায় যুবককে অপহরণ

নোয়াখালী প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ১১:১৯আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ে করতে অস্বীকার করায় আবু বক্কর ছিদ্দিক (২০) নামের এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনা আবদুর রহিম রায়হান (১৯) ও শেখ ফরিদ শামীম (২৮) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃতকে।

ররিবার (৩০ জুলাই) দুপুরে তাদের আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় অপহৃতর মা বিবি জয়নব বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অপহরণ মামলা করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হানিফের ছেলে আবদুর রহিম রায়হান (১৯) ও রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসা মিয়ার ছেলে শেখ ফরিদ শামীম (২৮)। তবে মামলার প্রধান আসামি মো. পিয়াস ও শিপন প্রকাশ চায়না শিপনসহ অপর আসামিরা পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের পেছনে পিয়াস কল করে ছিদ্দিককে ডেকে আনে। এসময় পিয়াস তার ভাতিজির সঙ্গে ছিদ্দিকের সম্পর্ক রয়েছে দাবি করে তাকে বিয়ের জন্য চাপ দেন। বিয়ে করতে অস্বীকার করলে তাকে মারধরের পর অপহরণ করে একই এলাকার আবদুর রহিম রায়হান নামে এক যুবকের বাড়িতে নিয়ে আটকে রাখেন। বিয়ে না করলে তার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন পিয়াস।

এ ঘটনায় অপহৃত ছিদ্দিকের পরিবার কোম্পানীগঞ্জ থানায় সংবাদ দেয়। পুলিশ অভিযান চালিয়ে চরকাঁকড়া নতুন বাজার এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে। অভিযুক্ত আব্দুর রহিম রায়হান ও শেখ ফরিদ শামীমকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামিরা পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান জানান, অভিযোগ পেয়ে অপহৃত সিদ্দিককে উদ্ধার ও অপহরণকারী দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/আরআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি