নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধস, শিশুসহ আহত ৪

বান্দরবান প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ০৩:৪৫আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৩:৪৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের করিমার ঝিরি এলাকায়  টানা পাঁচ দিনের প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে একই প‌রিবা‌রের শিশুসহ চার জন আহত হয়েছে।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রবিবার (৬ আগস্ট) বিকা‌লে পাহাড় ধসের কার‌ণে এ ঘটনা ঘ‌টে।

আহতরা হ‌লো রোকসানা (২৪) তার মেয়ে আনিকা ( ৮), জেসমিন (৬) ও ছে‌লে শাহাজালাল (১.৫)। এদের মধ্যে  রোকসানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান অতিবৃষ্টির কারণে করিমার ঝিরি জসিম উদ্দিনের মাটির ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতেই আহত হয় পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, বাইশারীর করিমার ঝিরি এলাকায়  টানা পাঁচ দিনের বৃ‌ষ্টি‌তে পাহা‌ড়ের মা‌টি নরম হ‌য়ে ধ‌সে প‌ড়ে। এতে জ‌সিম উদ্দি‌নের মা‌টির ঘর‌টি ভে‌ঙে প‌ড়ে আহত হয় একই প‌রিবারের চার জন। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায় স্থানীয়রা। এদি‌কে রোকসানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে তা‌কে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিক‌্যাল কলেজে নেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা  জানান, বাইশারীতে পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ চারজন আহত হয়েছে বলে শু‌নে‌ছি। তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। পাঁচ দিন ধরে নাইক্ষ্যংছড়িতে টানা বৃষ্টিপাত হচ্ছে। প্রাণহানির শঙ্কায় পাহাড়ের ঢালে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রতি‌দিন মাইকিং করা হচ্ছে।

তি‌নি আরও ব‌লেন, ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্রসহ যে‌কোনও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হ‌য়ে‌ছে।

/এনএআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী