মুহুরী নদীর বাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৩:১৬আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৩:১৬

বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজীর তিন গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোরে (৭ আগস্ট) বাঁধে ফাটল দেখা দেয়। বাঁধের আরও বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে, শ্রাবণের অবিরাম বৃষ্টি চলতে থাকলে মুহুরী নদীর পানি আরও বৃদ্ধি  েপতে পারে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, উপজেলায় প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে আমন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে পানি বাড়তে থাকলে ফসলি জমি পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

বাঁধ ভেঙে  ফুলগাজীর ৩ গ্রাম প্লাবিত

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া জানান, ফুলগাজী পয়েন্টে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উত্তর বড়ইয়া নামক একটি স্থানে ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, নদীর পানি প্রবাহ কমলে বাঁধের ভাঙন জরুরিভাবে মেরামত করা হবে।

/আরআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম