আ.লীগ ও ছাত্রলীগ নেতার অনুসারীদের সংঘর্ষে আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ০৯:৩১ আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:৩১

মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরোনো কাচারি এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠান হয়। এরপর পৌরসভা কার্যালয়ের সামনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে সাজ্জাদ হোসেন সানি ও তার লোকজন মুন্সীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরের লোকজন পূর্ব বিরোধের জেরে বাগবিতণ্ডা জড়ান। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে চার জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সদর থানা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া দাবি করেন, অনুষ্ঠান শেষে যাওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা আমার কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর দাবি করেন, আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে সাজ্জাদ আমার কর্মী বাবুর ওপর হামলা করে এবং হাতে থাকা পিস্তল দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তিনি ইটপাটকেল ছুড়ে মারার অভিযোগ অস্বীকার করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
আ.লীগের ‘দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার
সর্বশেষ খবর
বিদায়ী মঞ্চে ভিজে উঠলো মেসির চোখ
বিদায়ী মঞ্চে ভিজে উঠলো মেসির চোখ
চরিত্রহীন পড়ুয়ার শরৎপাঠ
চরিত্রহীন পড়ুয়ার শরৎপাঠ
বাংলাদেশিদের ‘সমকামী’ সাজিয়ে ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেফতার ৩
বাংলাদেশিদের ‘সমকামী’ সাজিয়ে ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেফতার ৩
আবেগঘন বিদায়ী ভাষণে কী বললেন মেসি
আবেগঘন বিদায়ী ভাষণে কী বললেন মেসি
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই