দোকানে পণ্যের দাম বেশি রাখার প্রতিবাদ করায় দর্শনার্থীকে মারধর

রাঙামাটি প্রতিনিধি
১২ আগস্ট ২০২৩, ০৯:২৪আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:২৪

রাঙামাটির কাউখালী কলাবাগান ঝরনাতে ঘুরতে যাওয়া স্থানীয় এক দর্শনার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগটি উঠেছে ঘাগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর ও তার ছেলে বাদশার বিরুদ্ধে। মারধরের স্বীকার হন রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার কালু মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন (২৪)। ঘটনার পরপর সঙ্গে থাকা বন্ধুরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। মাথায় ১২টি সেলাই দেওয়ার কথা জানান তার বন্ধুরা।

আহত সাখাওয়াত হোসেন বলেন, রাঙামাটি শহর থেকে ১২ বন্ধু মিলে ঘাগড়া ঝরনাতে যাই। সেখানে যাওয়ার পথে স্থানীয় এক দোকান থেকে চিপস ও পানি কিনি। এসব পণ্যের দাম বেশি দাবি করায় প্রতিবাদ করলে দোকানি বাদশা মাথায় গাছ দিয়ে বাড়ি দেয়। পরে জানতে পারি, দোকানের মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা জাফর ও তার ছেলে বাদশার।

তিনি দাবি করেন, এ সময় দুটি মোবাইল ও সব বন্ধুদের একটি ব্যাগে জমা রাখা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে কাউখালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানার ওসি পারভেজ আলী বলেন, আমরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

এই বিষয়ে আওয়ামী লীগ নেতা জাফরের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।

/এফআর/
সম্পর্কিত
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার