স্যাংশন ও ভিসানীতি নিয়ে কিছু যায় আসে না আমাদের: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ২১:৪৪আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২১:৪৪

বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধরনা দিচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘তারা মার্কিন দূতাবাস, ব্রিটিশ দূতাবাস, ওই দূতাবাস, সেই দূতাবাসে গিয়ে রাজনীতি করছে।’

তিনি বলেন, ‘স্যাংশন-ট্যাংশনের কথা বলে ভয় দেখানো হয়েছে। র‍্যাবের কয়েকজন সদস্যকে স্যাংশন দিয়েছে তারা। আসলে র‍্যাবকে দেয় নাই, এটা ভয় দেখানোর জন্য করেছে। আসলে তারা বুঝে না, কোনও নিষেধাজ্ঞা দিয়ে বাঙালিকে দাবিয়ে রাখা যায় না। স্যাংশন ও ভিসানীতি নিয়ে কিছু যায় আসে না আমাদের।’

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুপার মার্কেট চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত বলছে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। অথচ দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনও সুযোগ নেই।’

যুক্তরাষ্ট্র ভিসানীতি দেওয়ার পর তাদের প্রতিনিধি দল আমার সঙ্গে বৈঠক করেছিল উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘তাদের প্রতিনিধি দল জানতে চেয়েছিল, এ বিষয়ে আপনার বক্তব্য কি? আমি বলেছিলাম, আপনার দেশের নীতি নিয়ে আমার কিছুই বলার নেই। আপনি যার বিরুদ্ধে এটি ব্যবহার করেন, সে বিএনপি হোক, জামায়াত হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, ওলামা পার্টি হোক—এই ভিসানীতি নিয়ে অপমানবোধ করছি। কারণ আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক। আপনি যদি সবার বিষয়ে সমানভাবে এই নীতি প্রয়োগ করেন, আমার কোনও কথা নেই। আর যদি টার্গেট করে স্যাংশন দেন, তাহলে আমার কথা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার প্রতিজ্ঞা করেছেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। শেখ হাসিনা যা বলেন, তাই করেন। কাজেই আপনি ভিসানীতি দিলেন কিংবা না দিলেন, তাতে কিছু যায় আসে না আমাদের।’

২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা ২০২৪-এর জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করবো। শেখ হাসিনা সরকারপ্রধান থাকবেন। সেভাবেই নির্বাচন হবে। স্যাংশন কিংবা ভিসানীতি নিয়ে কিছু যায় আসে না আমাদের। তবে দেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। যদি কেউ শান্তি বিঘ্নিত করতে চায়, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নিজেকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করে নৌকা প্রতীকে ভোট চেয়ে আনিসুল হক বলেন, ‘শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে হবে। আপনারা তাকে জয়যুক্ত করলে দেশ সোনার বাংলা হবে। উন্নয়নে আরও এগিয়ে যাবে।’

কসবা পৌরসভার মেয়র এম জে হাক্কানির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার, আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম