শোক দিবসের অনুষ্ঠানে যাওয়া বিএনপি নেতাকে শোকজ

নোয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ১৬:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৭:২৮

নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করায় তাকে নোটিশ দেওয়া হয়।

বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়। এই বিষয়ে আগামী সাত দিনের মধ্যে জেলা বিএনপির কাছে জবাব দেওয়ার জন্য বলা হয়।

কাজী আবদুর রহিম হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি। তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভির হোসেন জানান, কাজী আবদুর রহিম মাদ্রাসায় চাকরি করেন। সে ক্ষেত্রে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতেই পারেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করে যেভাবে প্রচার করেছেন তা অত্যন্ত আপত্তিকর। কারণ, এটি জাতীয় প্রোগ্রামের পাশাপাশি দলীয় প্রোগ্রামও। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিতে আসায় তাকে শোকজ করা হয়েছে।

তিনি জানান, আবদুর রহিমের পোস্ট করা সেই ছবিগুলো তার ফেসবুকে এখন আর পাওয়া যাচ্ছে না। তিনি তা মুছে দিয়েছেন। তবে বিএনপির নেতাকর্মীরা স্ক্রিনশট করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের নেতাদের কাছে আবেদন করেছেন।

আবদুর রহিম বলেন, আমি একটি মাদ্রাসায় চাকরি করি। এটি জাতীয় প্রোগ্রাম। তাতে আমি উপস্থিত থাকতেই পারি। তাছাড়া জাতীয় নেতাদের ছোট করে দেখার কোনও সুযোগ নেই। জাতির জনকের কথা বাদ দিলে এই দেশের ইতিহাস হয় না।

এই বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে। আবদুর রহিমকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে দলের সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের