বক্তব্য দিতে না দেওয়ায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

চাঁদপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৩, ২৩:০১আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২৩:০১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সম্মেলনে এক নেতাকে বক্তব্য দিতে না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। 

শনিবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। শনিবার বিকাল ৪টার দিকে সম্মেলন শুরু হয়। এতে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক এম এ হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লার সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেনের সঞ্চালনায় সম্মেলন চলছিল। একপর্যায়ে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বর্তমানে সভাপতি প্রার্থী নাজিম ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়নি বলে অভিযোগ তোলেন তার অনুসারীরা। এ নিয়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় পৌর যুবদলের সভাপতি প্রার্থী ইমাম ও নাজিমের অনুসারীরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এর ফাঁকে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সেইসঙ্গে মঞ্চ ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন যুবদল কর্মী জিসান আহমেদ, জাকির হোসেন, আরিফ হোসেন, রুবেল হোসেন, মুরাদ হোসেন, সাইফুল ইসলাম ও মনির হোসেন রুবেল। বাকিরা অন্য ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা বলেন, ‘পূর্বের কর্মসূচি হিসেবে সম্মেলনের সব কিছুই ঠিকঠাক ছিল। আমি সম্মেলনের সভাপতি ছিলাম, সঞ্চালক ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন। বক্তব্য দেওয়ার জন্য নাম ঘোষণা করছিলেন ইমন। এ সময় বক্তব্যের জন্য পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে সভাপতি প্রার্থী নাজিম ভূঁইয়ার নাম ঘোষণা না করলে সংঘর্ষ শুরু হয়। তার অনুসারীরা স্লোগান দিয়ে সংঘর্ষে জড়ান। এতে অনেকে আহত হন। এ অবস্থায় সম্মেলন স্থগিত করেছি।’

ফরিদগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, ‘যুবদলের সম্মেলন করা নিয়ে আমাদের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। আমরা সম্মেলন সম্পর্কে জানতামও না। তবে সংঘর্ষের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি