বেত্রাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন শিক্ষক

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ২২:১৭আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২২:১৭

খাগড়াছড়ির একটি মাদ্রাসায় শিক্ষকের বেত্রাঘাতে আবির হোসেন (৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। 

আবির হোসেন পানছড়ি উপজেলার আইয়ুবনগর এলাকার সারোয়ার আলমের ছেলে। এর আগে সকালে এবং বিকালে তাকে দুই দফায় মারধর করেছেন সদর উপজেলার ভুয়াছড়ি বায়তুল আমান দাখিল মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম। বিকালে আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মৃত ঘোষণার পর পালিয়ে যান আমিনুল। তিনি মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। দুই মাস আগে ওই মাদ্রাসায় যোগ দেন এই শিক্ষক।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পরে তার লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ওই শিক্ষক।’

ভুয়াছড়ি বায়তুল আমান দাখিল মাদ্রাসা ও হেফজখানার অধ্যক্ষ ফরিদুর রহমান বলেন, ‘আবির পড়া না পারায় সকালে ও বিকালে দুই দফায় মারধর করেন হাফেজ আমিনুল ইসলাম। এতে শিশুটি অজ্ঞান হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যান। শিশুটি মারা গেছে বুঝতে পেরে লাশ ফেলে পালিয়ে যান আমিনুল। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে সদর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমিনুলকে আটকের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার