ঘরের দরজা ভেঙে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১২

খাগড়াছড়ির রামগড়ে আতাউল করিম শিবলু (৩৮) নামে এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকালে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আতাউল করিম তৈছালপাড়া এলাকার বাসিন্দা নুরুল করিমের ছেলে এবং রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।

আতাউল করিমের বড় ভাই রেজাউল করিম ফোরকান বলেন, ‘আতাউলের স্ত্রী ঢাকায় থাকে। গত কয়েকদিন ধরে বাড়িতে ছিল আতাউল। মঙ্গলবার রাতে দুই ভাই একসঙ্গে ভাত খেয়েছি। পরে নিজ নিজ ঘরে ঘুমাতে যাই। বুধবার সকাল থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।’

রামগড় থানার এসআই শামসুল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। এ ব্যাপারে রামগড় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার