ঘর থেকে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯

চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চৌ গ্রামে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীরা তাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহতরা হলেন- বড়কুলের বৃদ্ধ উত্তম বর্মণ (৬২) ও তার স্ত্রী কাজলী রানি বর্মণ (৫৫)। উত্তম স্থানীয় নয়ারহাট বাজারের একজন মাছ বিক্রেতা।

স্থানীয়রা জানান, যে বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে সেটির দেখাশোনা তারা করতেন। বাড়ির মালিক দুলাল থাকেন অন্যত্র। পাশেই তাদের নিজ বাড়ি। প্রতিদিন রাতে তারা এখানে এসে রাত্রীযাপন করেন। আর দিনে ওই বাড়ির ঘরে তালা দিয়ে নিজেদের বাড়িতে থাকতেন। গতকাল রাতেও তারা এখানে আসেন। সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকলে স্বামী ও স্ত্রীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায় হাজীগঞ্জ থানা পুলিশ।
 
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাদেরকে হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে মেরেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছি।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের