প্রবাসে চাচার সঙ্গে ঝগড়া, দেশে ফিরে চাচাতো ভাইকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৬

কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর ইব্রাহীম খলিল (৭) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহীমের জেঠাতো ভাই আল আমিনকে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশতলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আল আমিন পুলিশকে জানান, প্রবাসে থাকার সময়ে চাচা মাসুদ রানার সঙ্গে ঝগড়ার জেরে চাচাতো ভাই ইব্রাহীমকে হত্যা করেছেন। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) আল আমিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ইব্রাহীমের লাশ উদ্ধার করা হয়। গ্রেফতার আল আমিন (২৫) ভবানীপুর ইউনিয়নের এগারো গ্রামের মো. রিপনের ছেলে। ইব্রাহীম খলিল বরুড়ার পাঠানপাড়া এলাকার মাসুদ রানার ছেলে। সম্পর্কে তারা চাচাতো-জেঠাতো ভাই।

আল আমিনের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, দুবাইপ্রবাসী মাসুদ রানা তার ভাতিজা আল আমিনকে দুবাইয়ে চাকরি দিয়ে নিয়ে যান। কিন্তু সেখানে কাজ পছন্দ না হওয়ায় দেশে ফিরতে চান আল আমিন। এ নিয়ে চাচার সঙ্গে ঝগড়া হয়। সম্প্রতি দেশে ফিরে আসেন। ফেরার পর চাচাতো ভাই ইব্রাহীমকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখেন। পরে এলাকা ছেড়ে পালিয়ে যান।

বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন আল আমিন। এ ঘটনায় ইব্রাহীমের মা মামলা করেছেন। শুক্রবার আল আমিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। যদি আরও কেউ ঘটনায় জড়িত থাকে, তাদেরও গ্রেফতার করা হবে।’ 

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান