নদীর পাড়ে ফেলে যাওয়া বস্তার ভেতরে জীবিত নবজাতক

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪০

কুমিল্লার চৌদ্দগ্রামের কাঁকড়ি নদীর পাড়ে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর কলাবাগান বাজার এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে নদীর পাড়ে সাদা একটি বস্তা কে বা কারা ফেলে যায়। বস্তাটি দেখে তা খুলে ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় এক নবজাতককে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিশুটিকে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজের হেফাজতে রাখা হয়েছে।

রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নূর হোসাইন রাজিব বলেন, ‌‘শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় কৃষক হানিফ মিয়া নদীর পাড়ে কচুর ফুল তুলতে গেলে বস্তাটি দেখতে পান। বস্তাটি নড়তে দেখে স্থানীয়দের জানালে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান স্থানীয়রা। চিকিৎসা শেষে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজ দম্পতির জিম্মায় শিশুটিকে রাখা হয়।’ 

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘আপাতত নবজাতককে সবুজ নামের এক ব্যক্তির বাড়িতে রাখা হয়েছে। তার স্ত্রী সদ্য মা হয়েছেন। তাই শিশুটিকে বুকের দুধ খাওয়ার জন্য সবুজ ও তার স্ত্রীর হেফাজতে রাখা হয়েছে। শনিবার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অধিদফতর।’ 

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘নবজাতকের আনুমানিক বয়স তিন-চার দিন। তাই মায়ের দুধ খাওয়ানোর জন্য আপাতত সবুজ ও তার স্ত্রীর হেফাজতে রাখা হয়েছে। শনিবার আমরা তার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের