মারা গেছেন প্রেমিক, অল্পের জন্য বেঁচে গেলেন প্রেমিকা

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:২১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:২১

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আমগাছে ওড়না পেঁচিয়ে একসঙ্গে গলায় ফাঁস দিয়েছেন প্রেমিক যুগল। এ ঘটনায় প্রেমিক তবেন জয় ত্রিপুরা (২০) মারা গেলেও ওড়না ছিঁড়ে নিচে পড়ে প্রাণে বাঁচলেন প্রেমিকা তিরনকা ত্রিপুরা (১৮)। 

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবেন জয় ত্রিপুরা মুরাপাড়ার নবকেশ ত্রিপুরার ছেলে এবং মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিরনকা ত্রিপুরা একই এলাকার সাবেক ইউপি সদস্য খনজয় ত্রিপুরার মেয়ে এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে তবেন জয় ত্রিপুরার সঙ্গে তিরনকা ত্রিপুরার প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি। এ নিয়ে দুই পরিবারের বিরোধ দেখা দেয়। রবিবার সকালে সিন্দুকছড়ি ইউনিয়নের মুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জঙ্গলে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেন প্রেমিক যুগল। এতে প্রেমিক মারা গেলেও গাছে বাঁধা ওড়না ছিঁড়ে মাটিতে পড়ে যান প্রেমিকা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রেমিকের লাশ উদ্ধার করে পুলিশ।

গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর বলেন, ‘প্রেমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত প্রেমিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
আইআইটি বোম্বের অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিহতের বাবার
বহিষ্কারের ভয় নাকি অন্য কিছু: সেই শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্যে কী?
চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর আত্মহত্যা, ক্যাম্পাসে বিক্ষোভ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার