বৃষ্টিতে মাটি ধুয়ে বেরিয়ে এলো মর্টার শেল

কুমিল্লা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল বেরিয়ে এসেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে একাধিক সম্মুখযুদ্ধ হয়েছিল। ধারণা করা হচ্ছে, সে সময়ের শেল এটি। সোমবার লালমাই পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টিতে পাহাড়ের বড়ধর্মপুর এলাকার মাটি সরে মর্টার শেলটি বের হয়ে আসে। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা দেখে বিষয়টি পুলিশকে জানান। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। শেলটির চারপাশে নিরাপত্তার ব্যবস্থা করে। 

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, ঢাকার বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পর শেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে। স্থানীয়দের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম