লাইসেন্স ছাড়াই স্বাস্থ্য পরীক্ষা, দুই প্রতিষ্ঠান সিলগালা

কুমিল্লা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৬

ডায়াগনস্টিক সেন্টারের সামনে লেখা, ‘আপনার সুস্বাস্থ্যের প্রথম ধাপ’। অথচ প্রতিষ্ঠান পরিচালনার প্রথম ধাপ লাইসেন্সই নেই প্রতিষ্ঠানটির। লাইসেন্স না করেই দীর্ঘদিন মানুষের চিকিৎসা দিয়ে আসছিল এই কথিত ডায়াগনস্টিক সেন্টার।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বাদুরতলার কুমিল্লা এপসম মেডিকেল সার্ভিসেস নামের এই প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় লাইসেন্স না থাকাসহ আরও অভিযোগে কেয়ার ওয়ান নামের আরেকটি প্রতিষ্ঠানকে সিলগালা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এছাড়াও কেয়ার ওয়ানকে ৮০ হাজার ও এপসম মেডিকেল সার্ভিসেসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

জানা গেছে, কেয়ার ওয়ান ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এবং এপসম মেডিকেল সার্ভিসেস নামের প্রতিষ্ঠান দুটিতে গিয়ে পাওয়া যায়নি কোনও চিকিৎসক। সি ক্যাটাগরির প্রতিষ্ঠান হয়েও বি ক্যাটাগরির বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে আসছিল প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের ছিল না কোনও লাইসেন্স। এছাড়াও আরও অনিয়ম করেই কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র ঝাউতলাতে স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠান দুটি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার দুটিকেই সিলগালা করা হয়। এ সময় আর্থিক জরিমানাও করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. আবদুল কাইয়ুম ও মেহেদী হাসান। 

মেডিক্যাল অফিসার আবদুল কাইয়ুম বলেন, ‘দুটি প্রতিষ্ঠানের কোনোটিরই লাইসেন্স ছিল না। এছাড়া সি ক্যাটাগরির প্রতিষ্ঠান হয়ে বি ক্যাটাগরির বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে আসছিল এসব প্রতিষ্ঠান। ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়া ছাড়াও প্রতিষ্ঠানগুলোর মান অসন্তোষজনক হওয়ায় তাদেরকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। শর্ত পূরণ না করে এসব প্রতিষ্ঠান আর খুলতে পারবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ