কুমিল্লা থেকে অপহরণ করে মেঘনায় ফেলা হয় লাশ

কুমিল্লা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১

কুমিল্লায় রিহান নামের এক শিশুকে হত্যার দায়ে তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় র‍্যাব-১১ কুমিল্লা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুজানগর গ্রামের সুজন মিয়ার ছেলে ইমরান (২৮), জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে মোস্তফা (৩২) ও রুবেল (২৫)। এদিকে হত্যাকাণ্ডের শিকার মো. রিহান (১১) জগন্নাথপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়ার একমাত্র ছেলে।

র‍্যাব কর্মকর্তা মুনিরুল আলম জানান, রিহান স্থানীয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গত ১০ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। ওই রাতেই নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীর খাইল্লারচর এলাকায় রিহানকে পানিতে ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা নরসিংদী গিয়ে লাশটি শনাক্ত করে আনেন।

মুনিরুল আলম বলেন, ‘প্রাথমিক অনুসন্ধান ও এজাহার বিশ্লেষণ করে জানা গেছে, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ সেপ্টেম্বর রিহানকে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে বেড়াতে যাওয়ার কথা বলে ইমরান অন্যান্য আসামিদের সহায়তায় তাকে অপহরণ করে। পরে হত্যা ও লাশ গুম করতে ধারালো অস্ত্র দিয়ে রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এবং লাশ নরসিংদী জেলার ভৈরব ব্রিজের ওপর থেকে ফেলে দেয়। শুক্রবার দুপুরে আসামিদের নরসিংদীর রায়পুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের