চট্টগ্রামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৫

চট্টগ্রামে ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২০) নামে তরুণ নিহত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান ক্যান্টিন গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন রাস্তারমাথা এলাকার মো. রিপনের ছেলে। থাকতেন নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নূরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান সুজন নামে একজনকে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে এখনও বিস্তারিত জানা যায়নি।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের