ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মো. মিজান মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত মিজান সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তার বাড়ি জেলার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামে। তিনি ওই গ্রামের সাদু মিয়ার ছেলে।

এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তার নাম কবির মিয়া। বাড়ি আখাউড়া উপজেলার ধরখার গ্রামে। অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, আখাউড়া উপজেলার ধরখার দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সদরের দিকে আসছিল। বিপরীত দিক থেকে কুমিল্লাগামী কোনও অজ্ঞাত যান সিএনজিচালিত আটোরিকশাটিকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এ সময় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী মিজান প্রাণ হারান। আহত হন অপর দুই যাত্রী। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে কোন গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে