সেনাবা‌হিনীর টহলদল দেখে কেএনএফের গু‌লি

বান্দরবান প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪

বান্দরবানের রুমার জাইঅংপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেএনএফের এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৮‌ সেপ্টেম্বর) বেলা ১১টার দি‌কে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে। আটক কেএনএফের সদস্য বয় রাম বম (২৫) রুমা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেথেলপাড়ার জারেম লাল বমের ছেলে। 

সেনাবাহিনীর কয়েকটি সূত্র ও স্থানীয়রা জানায়, কেএনএফ সদস্যরা রুমা বাজার এলাকায় চাঁদা আদায়ের সময় সেনাবাহিনীর টহল দল সেখানে যায়। এ সময়ে কেএনএফ সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য ক‌রে গু‌লি চালায়। সেনাবাহিনীও আত্মরক্ষা‌র্থে পাল্টা গু‌লি চালালে কেএনএফের এক সদস্য আহত হয়। পরে তাকে উদ্ধার ক‌রে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়। এ সময় তার কাছ থেকে এক‌টি অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগু‌লির ঘটনায় একজন আহত হ‌য়ে‌ছে বলে শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমার কাছে নেই।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী