একরাত বন্ধ থাকার পর সাজেকের সড়কে যান চলাচল শুরু

রাঙামাটি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭

ভারী বর্ষণে পাহাড় ধসে পর্যটন এলাকা সাজেকের সঙ্গে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতভর সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে ফের যান চলাচল শুরু হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হলে দীঘিনালা সাজেক সড়কের শুকনা ছড়া বড়ইতলি এলাকায় সড়কের দুই পাশে মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমান্ত সড়কের কাজে একটি পাথরবোঝাই ট্রাক আটকা পড়ে।

মঙ্গলবার সকাল থেকে সড়কের মাটি সরনোর কাজ শুরু হয়েছে। এতে হালকা যান চলাচল স্বাভাবিক হয় এবং ভারী যানচলাচল আপাতত বন্ধ রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, সাজেক ভারী বৃষ্টি হওয়ায় একটি স্থানে সড়কের দুই পাশে পাহাড় ধসে পড়ে। এতে সাজেক-বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ হয়ে যায় রাতে।

তিনি বলেন, তবে সকাল থেকে রাস্তার ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। হালকা যানচলাচল স্বাভাবিক রয়েছে। আশা করছি পর্যটক চলাচলে সমস্যা হবে না।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী