পড়ে থাকা লাগেজের ভেতরে এক লাশের ৮ টুকরো, তবে নেই মাথা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি লাগেজের ভেতর আট টুকরো করা একটি লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ওসি মুহাম্মদ আফতাব হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে খণ্ডিত লাশভর্তি লাগেজটি উদ্ধার করা হয়। এতে আটটি খণ্ডিত অংশ পাওয়া গেছে। তবে লাগেজের ভেতরে ওই লাশের মাথাসহ কিছু অংশ নেই। ধারণা করছি, অন্য কোথাও হত্যার পর লাশ টুকরো করে এখানে ফেলেছে। লাগেজে লাশের যে অংশগুলো নেই সেগুলা অন্য কোথাও ফেলা হয়েছে।’

ওসি বলেন, ‘থানা পুলিশের পাশাপাশি বিষয়টি নিয়ে সিআইডিসহ আরও বেশ কিছু সংস্থা কাজ করছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের ক্লু-উদঘাটনে সহজ হবে। তবে লাশটি পুরুষের। তার বয়স ৫০ এর মধ্যে হবে।’

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি