যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৩

নোয়াখালীর চাটখিলে যুবলীগ নেতা রনি পালোয়ানকে (৩২) গলাকেটে হত্যার ঘটনায় প্রধান আসামি খোকনকে (৩৫) মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার হালিমা দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত খোকন জেলার চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে। নিহত রনি একই গ্রামের পালোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের একাংশের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায়, নিহত রনি পালোয়ান পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। গত ২২ সেপ্টেম্বর বিকালে খাওয়া-দাওয়া শেষ করে বসতঘর থেকে বের হন। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও না ফেরায় স্ত্রী সাজু আক্তার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। পরের দিন ২৩ সেপ্টেম্বর সকালে ফটিক্কা বাড়ির বাগানে রনির গলাকাটা লাশ পাওয়ার খবর শুনে স্ত্রী সাজু আক্তার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে তিনি চাটখিল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।

তাৎক্ষণিক র‍্যাব-১১ (সিপিসি-৩) এর আভিযানিক দল হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। রবিবার রাতে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় উপজেলার হালিমা দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালীর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। তদন্তে খোকনের নাম উঠে আসে। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে মাদকসহ গ্রেফতার করেছি। আসামিকে চাটখিল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে আদালতে পাঠানো হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী