সম্প্রীতির পথে বাধাদানকারীদের প্রতি প্রধানমন্ত্রীকে দৃষ্টি রাখার আহ্বান তাহেরির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর শাহী মসজিদ ময়দান থেকে আহলে সুন্নাত ওয়াল-জামায়াতের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাদুঘর বাস টার্মিনালে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। এতে কয়েক হাজার মুসল্লি রং-বেরঙের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় তাহেরি বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের মিছিল থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের ১৫৫টি দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হচ্ছে। বাংলাদেশের সরকার ঈদে মিলাদুন্নবীকে সরকারিভাবে স্বীকৃতি প্রদান করেছে। আজকে নবীর আগমনের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় আশেকে রাসুলের ঢল নেমেছে। যেই দিনে মানবতার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ (সা.) এসেছেন দুনিয়ায়। তার শুভ আগমনে আমরা আনন্দ র‍্যালি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করবো আমরা যেন পুরো ব্রাহ্মণবাড়িয়ার অলিতে গলিতে নবীর আগমনের দিনটি পালন করতে পারি। আমরা বারবার বাধার সম্মুখীন হই। এভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু এক গোষ্ঠী বাস করে না এখানে সব গোষ্ঠীর লোক বাস করে। আহলে সুন্নাত ওয়াল-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের শক্তির সঙ্গে সম্প্রীতি নিয়ে পথ চলে। সেই সম্প্রীতির পথে যারা বাধা দিতে চায় তাদের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃষ্টি রাখার আহ্বান করছি।’

র‍্যালিতে অংশগ্রহণ করা মুসল্লি

প্রায় ১৪০০ বছর আগে এই দিনে (১২ রবিউল আউয়াল) বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।

র‍্যালিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
নবীকে নিয়ে কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি হানজালার
তরুণ প্রজন্মের কাছে মহানবী (সা.) এর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম