মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, গার্মেন্টসকর্মী আটক

গাইবান্ধা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪১

ফেসবুক পোস্টের কমেন্টে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এক যুবককে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।

তিনি বলেন, ‘অভিযুক্ত যুবককে ডিএমপি ভাটরা থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। তাকে ঢাকা থেকে নিয়ে আসতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে একটি ফেসবুক পোস্টে নবীকে (সা.) নিয়ে খারাপ ভাষায় কমেন্ট করেন ওই যুবক। তার ওই কমেন্টকে ঘিরে সন্ধ্যার দিকে স্থানীয়সহ বিভিন্ন এলাকার শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিক্ষুব্ধ জনতা যুবকের গ্রামের বাড়িতে অবস্থান নেয়। এ সময় তারা তাকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলেন, ‘ফেসবুক পোস্টে নবীকে (সা.) নিয়ে খারাপ ভাষায় কমেন্ট করায় অভিযুক্ত যুবককে ঢাকায় আটক করেছে পুলিশ। তিনি ঢাকার ভাটরা এলাকায় ভাড়াবাসায় থেকে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক আটক
ফেসবুকের বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং চিরতরে বন্ধ করার নিয়ম
ফেসবুকে আন্দোলনরত শিক্ষার্থী নিহতের গুজব
সর্বশেষ খবর
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত