মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ২১:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২১:৩৮

রাজশাহীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৩ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই যুবকের শাস্তির দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, অভিযুক্ত যুবক প্রায় এক বছর ধরে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। মঙ্গলবার সন্ধ্যায় মসজিদের সামনে তিনি আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষায় ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

অভিযুক্ত যুবকের শাস্তি নিশ্চিতে বুধবার বেলা সাড়ে বারোটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। পরে মিছিলটি নগরীর সিএনজি মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?