বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ

সেই ৩০ ইটভাটার বিরু‌দ্ধে পরিবেশ অধিদফতরের মামলা

বান্দরবান প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৩, ১৬:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৮:১৬

এক ইউনিয়নের ৩০টি ইটভাটায় পাহাড় সাবাড়, পরিবেশ অধিদফতর ‘অসহায়’। গেল ৩০ সেপ্টেম্বর এ শি‌রোনা‌মে বাংলা‌ ট্রিবিউনে সংবাদ প্রকা‌শের পর তদ‌ন্তে না‌মে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম ও বান্দরবা‌নের এক‌টি তদন্ত দল। তারা ফাইতংয়ের ৩০‌টি ইটভাটা স‌রেজ‌মি‌নে তদন্ত ক‌রে পাহাড় কাটার সত্যতা পেয়ে সবগু‌লোর বিরুদ্ধে এন‌ফোর্সমেন্ট মামলা করেন।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বান্দরবান পরিবেশ অধিদফতরের সহকারী প‌রিচালক ফখর উদ্দিন চৌধুরী ব‌লেন, ‘আমরা প্রত্যেকটি ইটভাটার বিরু‌দ্ধে মামলা দি‌য়ে‌ছি। তবে এখনও তা‌দের জ‌রিমানা করা হয়‌নি। পাহাড় কাটার প‌রিমাণ নির্ণয় ক‌রে শিগগিরই তা‌দের প্রত্যেকের কাছ থে‌কে জ‌রিমানা আদায় করা হ‌বে।’

সেই ৩০ ইটভাটার বিরু‌দ্ধে পরিবেশ অধিদফতরের মামলা

এর আগে পাহাড় কাটার সংবাদ পেয়ে এসব ইটভাটা প‌রিদর্শন ক‌রে বাংলা ট্রিবিউনের বান্দরবান প্রতিনিধি। এ সময় দেখা যায়, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাইতং এলাকায় স্কে‌ভেটর দি‌য়ে পাহাড়ের ৫০ একর কেটে সাবাড় করে ফেলা হয়েছে। সুউচ্চ পাহাড়‌টির অধিকাংশই সমতলভূমিতে পরিণত হ‌য়ে‌ছে। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য ও পরিবেশ। এই পাহাড়ের মাটি নেওয়া হয় ওই ইউনিয়নের অন্তত ৩০টি ইটভাটায়। এ ছাড়া আশপাশের পাহাড়গুলো কাটা হচ্ছে দেদা‌র‌সে।

এ নিয়ে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা বলেন, ‘পাহাড় কাটায় জড়িতরা অনেক প্রভাবশালী। তাদের কাছে আমরা অসহায়।’

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী