ছাত্র ঐক্য পরিষদের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৩, ১৬:৩৮ আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৬:৩৮

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে। হামলার সময় ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ থেকে রানীর বাজার সড়কে এই হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- স্কুলশিক্ষক আদিত্য দাস, সুনীল দাস ও তন্ময় দাসসহ অন্যান্যরা। তারা সবাই ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন বকসী বলেন, ‘মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে গালি দেওয়া, কুমিল্লা-৬ নির্বাচনি আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কর্তৃক পূজা নিয়ে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা, বিভিন্ন স্থানে পূজার প্রাক্কালে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবিতে আমরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করি। মিছিল নিয়ে আমরা কর ভবনের কাছ পর্যন্ত এলে পুলিশ আমাদের বলে আরেকটি মিছিল আসছে আমরা যেন ফিরে যাই। আমরা সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছিলাম। এ সময় তারা আমাদের ওপর পেছন থেকে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। তবে তিন জন বেশি আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

ছাত্র ঐক্য পরিষদের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ

কারা হামলা করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল সদরের এমপি বাহার সাহেব ঘোষণা দিয়েছেন, বিক্ষোভ মিছিল নামলে প্রতিহত করবে ছাত্রলীগ ও যুবলীগ। এটা কে করেছে বুঝে নেন। তা ছাড়া ওই মিছিলে ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদসহ আওয়ামী লীগের নেতারা।’

এসব অভিযোগের বিষয়ে জানতে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদকে মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেন। পরে সাংবাদিক পরিচয় দিলে তিনি একটি প্রোগ্রামে আছেন পরে কথা বলবেন বলে কলটি কেটে দেন।

ঘটনার পর আহতদের দেখতে যান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিবাদ সমাবেশে হামলায় আহতদের দেখতে দুপুরে তাদের বাসায় যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
চুয়েটের নতুন ভিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা 
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
সড়কে ৭ মৃত্যু: ‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’
সর্বশেষ খবর
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন