ফেনীতে হচ্ছে ১০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র

ফেনী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ১২:৪৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১২:৪৯

ফেনীর সোনাগাজীতে নবায়নযোগ্য বিদ্যুতের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎখাতের কোম্পানি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) এবং জাপানের মারুবেনি করপোরেশন যৌথ বিনিয়োগে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।

ফেনীর সোনাগাজী উপজেলায় চান্দিনা ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইজিসিবির অধিগ্রহণ করা ৩৫০ একর জমি প্রজেক্ট কোম্পানিকে লিজ দেওয়া হবে।

ইজিসিবি সূত্রে জানা গেছে, ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের শুরুতে জয়েন্ট ভেঞ্চারে ফেনী সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করা হবে।

এরই মধ্যে এই প্রকল্পের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বিদ্যুতের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনে প্রকল্প বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে চুক্তি স্বাক্ষরে উল্লেখ করা হয়।

ইজিসিবি সোনাগাজী উপজেলায় নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এরই মধ্যে এক হাজার একর জমি অধিগ্রহণ করেছে। সেখানে বিশ্বব্যাংকের অর্থায়নে এরই মধ্যে ৭৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এই প্রকল্পের আওতায় ২৩০ কেভি ১৩ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করেছে।

চট্টগ্রাম লোড ডিসপ্যাচ সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্রটি চট্টগ্রামের মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিদ্যুৎ সরবরাহ করবে। চলতি বছরের নভেম্বরে কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানিয়েছে ইজিসিবি।

প্রসঙ্গত, রাজধানীর অভিজাত একটি হোটেলে ইজিসিবির পক্ষে কোম্পানি সচিব কাজী নজরুল ইসলার এবং মারুবেনি করপোরেশনের পক্ষে মারুবেনি এশিয়ান পাওয়ার সিঙ্গাপুর লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মরো শিনো এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি বিভাগের সচিব মো. নুরুল আলম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ইজিসিবির চেয়ারম্যান এস এম এনামুল কবির ও ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.)।

/এফআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি