‘সাম্প্রদায়িক বিভাজনকারীরা ক্ষমতায় এলে দেশে স্বস্তি থাকবে না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২৩, ২৩:৩৬আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২৩:৩৬

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাম্প্রদায়িকভাবে দেশকে বিভাজনকারীরা ক্ষমতায় এলে দেশে স্বস্তি থাকবে না। যারা নির্বাচন আসলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, তারা যদি ক্ষমতায় আসে তবে মানুষের মাঝে শান্তি থাকবে না। ২০০১ সালের নির্বাচনে বিএনপি জয়লাভের পর সারাদেশে যেভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছিল, এটি আপনারা ভুলে যাবেন না। তারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, তবে ফিলিস্তিনে যখন পাখির মতো মানুষ মারছে তখন চুপ থাকে। তারা ক্ষমতার জন্য যা কিছু দরকার, সব করতে পারে। তাদের চিনে রাখতে হবে।’ 

শনিবার (২১ অক্টোবর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তি নিকেতন সার্বজনীন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকার দেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে, মানুষের মাঝে এখন স্বস্তি নিশ্চিত হয়েছে। বর্তমানে মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মানুষের সামর্থ্য বেড়েছে বিধায় প্রতি বছর দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পায়, অন্যথায় এটি হতো না। এ বছর ৩৪ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গোৎসব হচ্ছে। প্রতি বছর সারাদেশে কয়েকশ করে মণ্ডপ বৃদ্ধি পায়।’

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘আমাদের দেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমাদের বাংলাদেশে পূজা উৎসব শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়, সব সম্প্রদায়ের মানুষ সেই উৎসবে সামিল হয়। এটিই আবহমান বাংলার সংস্কৃতি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আছে বিধায় হিন্দু সম্প্রদায়সহ সব সম্প্রদায়ের মধ্যে স্বস্তি আছে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের