সেন্টমার্টিন থেকে ফেরার পথে আটকা পড়লো পর্যটকবাহী জাহাজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩, ১৭:৩২আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২০:২৭

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ ‘বার আউলিয়া’ সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। জাহাজটিতে প্রায় ৭০০ পর্যটক আছেন বলে জানা গেছে।

রবিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন থেকে ৫ কিলোমিটার দূরে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর ডুবোচরে জাহাজটি আটকা পড়ে। এর আগে জাহাজটি যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টায় সেন্টমার্টিনে পৌঁছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া ইঞ্জিন বিকল হয়ে কিছুক্ষণ আটকা ছিল। পরে এক ইঞ্জিন নিয়ে টেকনাফে রওনা করছে বলে শুনেছি। এর আগে সকালে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পর্যটকবাহী জাহাজও ইঞ্জিন সমস্যার কারণে সেন্টমার্টিনে আধাঘণ্টা দেরিতে পৌঁছেছিল।”

সেন্টমার্টিন দ্বীপের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ‘বিকালে দ্বীপে ফেরার পথে সাগরের মাঝখানে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া আটকা থাকতে দেখেছি। তবে কী কারণে জাহাজটি আটকা ছিল জানা নেই।’

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ‘জাহাজ আটকা পড়ার খবর শুনেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে খতিয়ে দেখছি।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের