দুর্যোগ মোকাবিলায় চসিকে ১১৪টি আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২৩, ০১:১৬আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:১৬

চট্টগ্রাম নগরীতে ঘূর্ণিঝড় ‘হামুন’ এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিটি করপোরেশন (চসিক)। সিটি করপোরেশনের ৮১ টি শিক্ষা  প্রতিষ্ঠানসহ ১১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে চসিক। এছাড়া দামপাড়ায় চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে কন্ট্রোল রুম।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দামপাড়ায় বিদ্যুৎ উপ-বিভাগের কার্যালয়ে এক জরুরি সভা থেকে প্রবল ঘূর্ণিঝড় হামুনের বিপদ এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা জনগণকে দ্রুত কাছের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। উপস্থিত কাউন্সিলরদের প্রতিটি ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে তদারকির নির্দেশনা দেন মেয়র।

দামপাড়ায় বিদ্যুৎ উপ-বিভাগের কার্যালয়ে সিটি করপোরেশনের জরুরি সভা

দুপুর থেকে রেডক্রিসেন্টের সহযোগিতায় চসিকের কর্মীরা উপকূলীয় ওয়ার্ডগুলোতে মাইকিং শুরু করেন। এছাড়া দুর্গত ব্যক্তিদের জন্য ব্যবস্থা করা হয়েছে ত্রাণের। এছাড়া কাজ করছে রেসকিউ টিম।

দুর্যোগ না কাটা পর্যন্ত কন্ট্রোলরুমে ২৪ ঘণ্টা ০২৩৩৩৩৫৩৬৪৯ এ নম্বরে যোগাযোগ সেবা দেওয়া হবে বলে চসিক সূত্র জানিয়েছে।

আরও পড়ুন- 

হামুনের আঘাতে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি, একজনের মৃত্যু

উপকূল অতিক্রম করছে ‘হামুন’, গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার

/এফএস/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী