নানা আয়োজনে বান্দরবানে উদযাপন হচ্ছে প্রবারণা পূর্ণিমা

বান্দরবান প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৪আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৬

বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনি পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা নীতি অনুশীলন করেন।

দিনটি উদযাপন উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দিনব্যাপী সকাল থেকে চলছে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান), প্রদীপ প্রজ্বলনসহ নানান ধর্মীয় অনুষ্ঠান।

সকালে দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও বৌদ্ধ নারী-পুরুষরা পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ করেন। পরে বুদ্ধের উদ্দেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সঙ্ঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড (আহার) দান অনুষ্ঠিত হয়। এ ছাড়া আগতরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করেন।

এ সময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি থের, বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষু।

অনুষ্ঠানে সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেশান্ত বড়ুয়া, পৌরসভার সাবেক প্যানেল মেয়র দিলীপ কুমার বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া, সহ-সভাপতি মদন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, অর্থ সম্পাদক রুপন কুমার বড়ুয়া, ভান্ডার রক্ষক সম্পাদক ও প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি নিপু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল বড়ুয়া ছোটনসহ উপাসক-উপাসিকা এবং দায়ক-দায়িকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস ওড়ানো হবে বলে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনি পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।

/এফআর/
সম্পর্কিত
বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের 
আজ বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে শান্তি শোভাযাত্রা 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের