অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০২৩, ১৯:২৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৯:২৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহিন আক্তারকে দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আবু তৈয়বের (৩৫) মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।

একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আবু তৈয়ব আদালতে উপস্থিত ছিলেন। এই আসামি চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ এলাকার মৃত টুনু মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আবু তৈয়বের সঙ্গে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা শাহিন আক্তারের বিয়ে হয়। শাহীন আক্তার ছিল তার দ্বিতীয় স্ত্রী। ওই নারীর নামে বৈলতলী ইউনিয়নে একটি বসতভিটে ছিল। এটি নিজের নামে রেজিস্ট্রি করতে চাপ দিতে থাকেন আবু তৈয়ব। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে। এর জেরে ২০১৭ সালের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা শাহিনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা নুরুল আলম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তৈয়বকে একমাত্র আসামি করা হয়। পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।

চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ১২ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন। এমনকি নিহতের দুই কন্যা আদালতে সাক্ষ্য দিয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে