ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মারা গেছেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ১৯:৩৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৯:৩৯

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন তিনি।  

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন বলেন, ‘তানভীর ভূঁইয়া গত এক বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। গত দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে জেলা শহরের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন সোমবার সকালে মারা যান।’

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘তানভীর ভূঁইয়ার মৃত্যুতে আমরা শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহাবুল আলম খোকন বলেন, ‘তানভীর ভূঁইয়া জেলা আইনজীবী সমিতির দুইবারের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন বিজ্ঞ আইনজীবীকে হারালাম। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

জানা গেছে, তানভীর ভূঁইয়া বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রজব আলী ভূঁইয়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জোহর শহরের লোকনাথ উদ্যান জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও বাদ আসর নিজ গ্রাম চর ইসলামপুরে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী