বাবার সঙ্গে মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে নোয়াখালীর ২ বোন নিহত

নোয়াখালী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১৮:০১আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:০১

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইফরা বিনতে রহমান (৮) ও হাফছা বিনতে রহমান (২) নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা রহমত উল্লাহ হেলাল।

স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৫টার দিকে মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে মক্কার কাছাকাছি পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। তারা কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যানের বাড়ির রহমত উল্লাহ হেলালের মেয়ে।

হেলালের চাচা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলাল সৌদির একটি মার্কেটে ম্যানেজার পদে দীর্ঘ ১৫ বছর চাকরি করেছেন। এরই মধ্যে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে যান ওই দেশে। গত কয়েক বছর ধরে মদিনায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। সোমবার বিকালে ওমরা পালনের উদ্দেশে মদিনা থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে প্রাইভেটকারে করে মক্কার দিকে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, তাদের গাড়িটি মক্কার কাছাকাছি পৌঁছলে পেছন থেকে একটি মালবাহী কাভার্ডভ্যান তাদের প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে গিয়ে গাড়িতে থাকা হেলাল, ইফতা ও হাফসা আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত হেলালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলা উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের লাশ দেশে আনার বিষয়ে তাদের পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম