ধানক্ষেতে মিললো নারীর মরদেহ, টাকা লেনদেনের জেরে হত্যা সন্দেহ পরিবারের

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ১৩:৫৪আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৪:১৬

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের একটি ধানক্ষেতে নুর নাহার (৩৭) নামে এক নারীর মরদেহ পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা পরিবার ও স্থানীয়দের।

নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের সেলিনা মেম্বার বাড়ির পানবিক্রেতা লুৎফর রহমানের স্ত্রী।

বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরভূতা গ্রামের বাহারের ফসলি জমিতে বুধবার (২ অক্টোবর) সকালে তার মরদেহ পাওয়া গেছে। 

নিহতের বোন পারভীন বলেন, ‘মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে নুর নাহার নিখোঁজ ছিল। সকালে একটি ফসলি জমিতে লাশের সন্ধান পাওয়া যায়।’

তিনি জানান, নুর নাহার লাভের ওপর টাকা ধার দিতো। টাকা লেনদেনকে কেন্দ্র করে কেউ হয়তো তার বোনকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে।

ভবানীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোতাহের আলী বলেন, ‘সকালে স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী