তিন জনের কাছে মিললো ১০ লাখ টাকার চোরাই মোবাইল

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ১২:৩০আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১২:৩০

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার বিভিন্ন মডেলের ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ সময় তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (৬ নভেম্বর) রাতে মাটিরাঙ্গার শান্তি পরিবহনের কাউন্টারের সামনে থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাম্বল (সন্ধি পাড়া) এলাকার বাসিন্দা কবির আহামদের ছেলে মো. আব্দুর রহিম (৩২), খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকার বাসিন্দা আব্দুর রশীদের ছেলে ইমাম হোসেন (২৭) ও বেলাল হোসেন (২৯)।

জানা গেছে, একদল চোরাকারবারি ভারতে ব্যবহৃত পুরান মোবাইল সীমান্ত দিয়ে সুকৌশলে চোরাইপথে এনে চট্টগ্রামে নেওয়ার জন্য শান্তি কাউন্টারের সামনে অবস্থান করছে। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে তাদেরকে ধরা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ভিভো, রেডমি, অপ্পো ও রিয়েলমিসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জব্দ করা মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৪৮ হাজার টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনও পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, যেকোনও মূল্যে চোরাকারবারিদের লাগাম টেনে ধরা হবে। চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী