ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতাকে বহিষ্কার

ফেনী প্রতিনিধি 
০৯ নভেম্বর ২০২৩, ১৮:০৩আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৮:০৪

বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে ফেনীতে একটি চিনিবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার যুবলীগের নেতা নুরুল উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ফেনীর ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নুরুল উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার। তিনি বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নুরুল উদ্দিনকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।’

বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে ২ নভেম্বর ভোরে ফেনীর লালপুল এলাকায় চিনিঝাই একটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপের পর পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। চিনিবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে নোয়াখালীতে যাচ্ছিল। এ ঘটনায় ট্রাকের মালিক উজ্জ্বল বৈদ্য বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। ওই মামলায় গত রবিবার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে যুবলীগের নেতা নুরুল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

ফেনী সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রাথমিক তদন্তে মহাসড়কে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নুরুল উদ্দিনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামিদেরও গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী