দুই দিন পর ফিরলেন সেন্টমার্টিনে আটকে পড়া ৭০০ পর্যটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৩, ২০:১৩আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২০:১৩

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়ে ৭০০ পর্যটক। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কেটে যাওয়ায় শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এরপর বিকালে পর্যটকরা জাহাজে করে ফিরে আসেন।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) পর্যটকবাহী কেয়ারি সিন্দবাদ, বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে করে দ্বীপ ভ্রমণে যান এসব পর্যটক। এরপর থেকে মিধিলির প্রভাবে এ রুটে সর্তকসংকেত দেওয়া হয়। এর ফলে দ্বীপে আটকা পড়েন পর্যটকরা।

সতর্কসংকেত কেটে যাওয়ায় ফের জাহাজ চলাচল শুরু হয়েছে উল্লেখ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘শনিবার সকাল থেকে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে। টেকনাফ থেকে বার আউলিয়া ও কেয়ারি সিন্দবাদ জাহাজ সেন্টমার্টিনে গিয়ে দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে আসে। তবে যাওয়ার সময় বার আউলিয়া জাহাজে কোনও যাত্রী না থাকলেও কেয়ারি সিন্দবাদে করে ৬০ পর্যটক সেন্টমার্টিনে বেড়াতে যায়।’

তিনি বলেন, 'ইতোমধ্যে দুটি জাহাজে প্রায় ৭০০ পর্যটককে দ্বীপ থেকে ফেরত আনা হয়েছে। তারা ঘাটে ফিরে যে যার মতো রওনা দিচ্ছেন।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে দ্বীপে থাকা পর্যটকরা ফিরেছে।

জানতে চাইলে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবারও জাহাজগুলোর চলাচল শুরু হয়েছে। ফেরার সময় দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরে এসেছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের