গাড়ির গ্যারেজে আগুন, পুড়ছে ২০ সিএনজিসহ ২৬ গাড়ি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ নভেম্বর ২০২৩, ১৪:১৮আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:৩৩

চট্টগ্রামের হালিশহরে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২০টি সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের ২৬টি গাড়ি পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন গ্যারেজটির নিরাপত্তাপ্রহরী মোহাম্মদ আলী।

রবিবার (১৯ নভেম্বর) রাত ২টায় হালিশহর থানাধীন বউ বাজার এলাকায় খাজা হোটেলের পাশে জাহাঙ্গীরের গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গ্যারেজে থাকা ২০টি সিএনজি অটোরিকশা, পাঁচ মোটরসাইকেল ও একটি রিকশা আগুনে পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের সিনিয়র কর্মকর্তা খান খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, গাড়ির গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে রাত ২টায় আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। দুটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে রাত ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গ্যারেজে থাকা ২০টি সিএনজিচালিত অটোরিকশা, পাঁচটি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় দুই কোটি টাকার মালামাল।

তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। পরে তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ উদঘাটন করা হবে।

হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, গ্যারেজে কীভাবে আগুন লেগেছে তা এখনও আমরা নিশ্চিত নয়, কোনও নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে দগ্ধ প্রহরী মোহাম্মদ আলী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর কীভাবে গ্যারেজে আগুন লাগে তা নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি