ভূমিকম্পে কুমিল্লার মসজিদে ফাটল

কুমিল্লা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬

ভূমিকম্পের কারণে সৃষ্ট কম্পনে কুমিল্লার একটি মসজিদে ফাটল ধরেছে। এ সময় মসজিদের দেয়ালের ফাটল ও তিনটি টাইলস খসে পড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টার পর কুমিল্লার লাকসাম পৌরসভার বাগবাড়িয়া জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।

ভূমিকম্পে কুমিল্লার মসজিদে ফাটল

মসজিদের মুসল্লি ও স্থানীয় বাগবাড়িয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বলেন, তীব্র কম্পনে মসজিদটিতে ফাটল ধরে। এ সময় তিনটি টাইলস খসে পড়েছে। কোনও হতাহত হয়নি। ঘটনার পর স্থানীয়দের জানিয়েছি।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভব হয়। ভূমিকম্পের উৎপত্তি কুমিল্লা অঞ্চলের রামগঞ্জ এলাকার ২৩ দশমিক ১৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে। রিখটার স্কেলে যার মাত্রা পাঁচ দশমিক ছয় মাত্রা।

/এফআর/
সম্পর্কিত
২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো বেলুচিস্তান
সর্বশেষ খবর
বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিআইপি
বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিআইপি
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
আফগানিস্তান ম্যাচের পর প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
আফগানিস্তান ম্যাচের পর প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের
ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে