রাঙামাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো ১৩ দোকান

রাঙামাটি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১৭:১০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৭:১০

রাঙামাটি শহরের স্টেডিয়াম এলাকায় আগুনে পুড়লো ১৩টি দোকান। শনিবার (২ ডিসেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ঘটনার পর সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো

স্থানীয়রা জানান, রণ চাকামার হোটেল-চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত। ভোর হওয়ার কারণে দোকানের কোনও মালামাল বের করা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন জানান, এক মালিকের ১৩টি দোকান আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়িক্ষতি নিরূপণে কাজ চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি